বাংলাদেশ

শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

  • 11:32 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
শিশির মনির । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ–২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এ মামলা দায়ের করেন। আদালত আবেদন গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর জন্য ধর্মীয় বিশ্বাস অত্যন্ত সংবেদনশীল। ইসলাম ধর্মে আল্লাহকে নিরাকার হিসেবে মানা হয়, আর রোজা পালনের প্রতিদান আল্লাহ নিজেই দেবেন- এ ধারণা মুসলমানদের গভীরভাবে প্রোথিত।

অভিযোগে আরও বলা হয়, ইউটিউব চ্যানেল ডিএসএন–এ প্রচারিত এক আলোচনায় শিশির মনির রোজাকে সনাতন ধর্মের পূজার সঙ্গে তুলনা করেন এবং বলেন “রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ–ওপিঠ।” বাদীপক্ষের দাবি, এই মন্তব্য মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং সমাজে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়াতে পারে।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তিনি ইচ্ছাকৃতভাবে এমন মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এখন ডিবি পুলিশ অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দেবে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au