সর্বশেষ

অবশেষে ভোজ্যতেলের দাম বাড়াতে সায় দিল সরকার

  • 2:10 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- অবশেষে আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপের মুখে ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্তে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ৬ টাকা, খোলা সয়াবিন ৭ টাকা এবং পামওয়েলের দাম লিটারে ১৬ টাকা বাড়ানো হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও তেল আমদানিকারক–বাজারজাতকারী প্রতিষ্ঠানের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। উচ্চ মূল্যস্ফীতির সময় এ ধরনের সিদ্ধান্ত ভোক্তার ওপর বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৈঠক শেষে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে নতুন দরের তথ্য জানায়। এতে বলা হয়, বোতলজাত সয়াবিনের নতুন মূল্য লিটারপ্রতি ১৯৫ টাকা, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিনের দাম ১৬৯ টাকা থেকে বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন এখন বিক্রি হবে ৯৫৫ টাকায়। পামওয়েলের দাম সবচেয়ে বেশি বেড়ে ১৫০ টাকা থেকে লিটারপ্রতি ১৬৬ টাকায় পৌঁছেছে।

ঘোষণা ছাড়াই গত সপ্তাহ থেকেই বেশি দামে তেল বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। বোতলজাত তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৮৫ টাকা পর্যন্ত নির্ধারণ করেছিলেন তারা। খোলা সয়াবিন ও পামওয়েলের দামও বাড়ানো হয়। সমকালের প্রতিবেদনের পর সরকার বিষয়টি নজরে আনে এবং বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন, এভাবে দাম বাড়ানোর কোনও আইনগত ভিত্তি নেই। তবু এক সপ্তাহ ধরে উচ্চ দরে তেল বিক্রি চলছিল।

প্রতি বছর রোজার আগে একই কৌশলে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, সাধারণ মানুষ এমনিতেই মূল্যস্ফীতির চাপে আছে। নতুন দর বৃদ্ধিতে কম আয়ের মানুষ আরও বিপাকে পড়বে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au