বাংলাদেশ

আট কুকুরছানা হত্যা: জামিন পেলেন নিশি রহমান

  • 2:28 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
নিশি রহমান। ছবি: সমকাল

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া গৃহবধূ নিশি রহমান জামিন পেয়েছেন। রোববার দুপুরে আমলি আদালত–২-এর বিচারক তরিকুল ইসলাম তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

নিশি রহমান উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক হাসানুর রহমান নয়নের স্ত্রী। মামলার রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কনিকা জানান, নির্ধারিত তারিখে জামিন শুনানি শেষে আদালত নিশির জামিন মঞ্জুর করেন। পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষকে সহায়তা করছেন।

জামিন মেলার পর নিশির স্বামী হাসানুর রহমান বলেন, তাঁদের দুই বছরের ছোট ছেলেকেও মায়ের সঙ্গে চার দিন কারাগারে থাকতে হয়েছে। তিনি জানান, কষ্টের মধ্যেও পরিবারটি জামিন সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে।

ঘটনার সূত্রপাত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের একটি কোনায় থাকা ‘টম’ নামে একটি কুকুরকে কেন্দ্র করে। কয়েক দিন আগে টম আটটি বাচ্চা দেয়। গত সোমবার সকাল থেকে ছানাগুলো নিখোঁজ থাকায় কুকুরটি প্রশাসনের বিভিন্ন স্থানে ছুটোছুটি ও চিৎকার করতে থাকে। পরে জানা যায়, নিশি রহমান জীবন্ত ছানাগুলো বস্তায় বেঁধে রাতে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে বাচ্চাগুলোর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ২ ডিসেম্বর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশির বিরুদ্ধে মামলা করেন। সেদিন রাতেই তাঁকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাঁর প্রথম দফা জামিন আবেদন নামঞ্জুর করেন, আর চার দিন পর রোববার তিনি জামিনে মুক্ত হন।

এই শাখার আরও খবর

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী

মেলবোর্ন, ২৬ জুন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন…

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত কী কী জানা গেল

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে…

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au