লিড নিউজ

ঢাবির জহুরুল হক হলের ফটকে পাকিস্তানের পতাকা পাড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

  • 6:59 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
পতাকাটি পরে পা দিয়ে পাড়িয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা শহীদ সার্জেন্ট  জহুরুল হক হল। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ হলে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাকাণ্ড চালায়। সেই স্মৃতি এখনও বয়ে বেড়ায় বিশ্ববিদ্যালয়। ঠিক এই হলের প্রবেশ পথে এবার দেখা গেল পাকিস্তানের পতাকা। তবে এটি কোনো সমর্থন নয়, বরং প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে পাকিস্তানের পতাকায় লেখা একটি ব্যানার ফেলে দেন। ব্যানারে লেখা ছিল, ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’। পতাকাটি পরে পা দিয়ে পাড়িয়ে প্রতিবাদ জানান তারা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা ঘটনাটিকে সাহসী প্রতিবাদ হিসেবে প্রশংসা করেন।

শিক্ষার্থীরা জানায়, সাম্প্রতিক সময়ে দেশে নানা উসকানি ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য দেখা যাচ্ছে। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর মৌলবাদী ও পাকিস্তানপন্থী শক্তির কিছু ব্যক্তি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের প্রতিষ্ঠাবিষয়ক নানা মন্তব্য ছড়াচ্ছেন। তাদের আচরণের বিরুদ্ধে প্রতীকি প্রতিরোধ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au