শিক্ষা

আজ আবার ব্লকেড কর্মসূচিতে নামছে ৭ কলেজের শিক্ষার্থীরা

  • 2:23 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
সরকারি সাত কলেজ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজ আবার সড়ক অবরোধসহ ব্লকেড কর্মসূচি পালন করতে যাচ্ছেন। তারা জানিয়েছেন যে অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন থামানো হবে না।

রবিবার সন্ধ্যায় শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দেন। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে দাবি জানানো হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, পাঠদান জটিলতা এবং ভবিষ্যৎ একাডেমিক অনিশ্চয়তায় ভুগছেন।

শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন প্রকাশ করা হলেও চূড়ান্ত অধ্যাদেশের কাজ আটকে আছে। এই স্থবিরতা তাদের ক্যারিয়ার পরিকল্পনা ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলছে।

জনদুর্ভোগ এড়াতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের পাশেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা সড়ক অবরোধ, অবস্থান, ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এবং দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au