সর্বশেষ

সিইসির ভাষণ রেকর্ডে প্রস্তুতি নিতে বিটিভি ও বেতারকে চিঠি

  • 9:13 pm - December 08, 2025
  • পঠিত হয়েছে:২৫৩ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ডের প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত সিইসির ভাষণই জাতির উদ্দেশে তফসিল ঘোষণার আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাই বিটিভি ও বেতারকে আগে থেকেই প্রযুক্তিগত এবং সম্প্রচার-সংক্রান্ত সব ব্যবস্থা ঠিক রাখতে বলা হয়েছে।

এর আগে গতকাল নির্বাচন কমিশন জানিয়েছিল যে আজ সোমবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হবে। দুপুরে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, চিঠি পাঠানো হয়েছে এবং ১০ ডিসেম্বর রেকর্ডিংয়ের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ইসি সূত্র জানায়, চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তাই প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড এবং পরবর্তীতে প্রচারের জন্য বিটিভি ও বেতারকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে।

নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এই প্রস্তুতিকে তফসিল ঘোষণার প্রাক-পর্ব হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au