বিশ্ব

অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে নাইজেরিয়া সরকার

  • 1:30 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- নাইজেরিয়ায় সেন্ট মেরিজ ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির খ্রিস্টান সংগঠন ক্যান। সোমবার সংগঠনটির মুখপাত্র ড্যানিয়েল আটোরি জানান, সরকারি কর্মকর্তারা তাদের উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া সম্পর্কে এখনো কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি।

এখন পর্যন্ত স্পষ্ট নয়, শিক্ষার্থীরা অপহরণকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অথবা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে, নাকি নিরাপত্তা বাহিনীর কোনো অভিযানে উদ্ধার করা হয়েছে। নাইজেরিয়া সরকারও ঘটনায় আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

গত ২১ নভেম্বর নাইজের রাজ্যের দূরবর্তী পাপিরি এলাকায় অবস্থিত সেন্ট মেরিজ ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩০০ এর বেশি শিক্ষার্থী এবং ১২ জন কর্মীকে অপহরণ করে। কয়েক ঘণ্টার মধ্যে ৫০ জন শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি অপহৃতদের অবস্থান নিয়ে তখন কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে অনেকের বয়স মাত্র ছয় বছর।

এই হামলা উত্তর নাইজেরিয়ায় দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা নিয়ে নতুন করে ক্ষোভ সৃষ্টি করেছে। দেশটিতে গত এক দশকের বেশি সময় ধরে স্কুল থেকে গণঅপহরণের ঘটনা নিয়মিত ঘটছে। ২০১৪ সালে চিবোক থেকে বোকো হারাম ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করার পর থেকে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আগের অনেক ঘটনায় মুক্তিপণ দিয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে হয়েছে, যদিও এ বিষয়ে কর্মকর্তারা প্রকাশ্যে খুব কমই কথা বলেন।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের আগ্রহও বাড়ে। রোববার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধিদল আবুজায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নুহু রিবাদুর সঙ্গে বৈঠক করে। সেখানে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা অংশীদারি জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au