বাংলাদেশ

মানিকগঞ্জে বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর

  • 2:13 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন খারিজ করেছে। সোমবার দুপুরে বিচারক এস কে এম তোফায়েল হাসানের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। আসামি আদালতে উপস্থিত না থাকলেও তাঁর পক্ষে অন্তত ১৫ জন আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। জামিন নামঞ্জুর হওয়ার পর কয়েকজন আইনজীবী আদালত চত্বরে শাস্তির দাবিতে মিছিল করেন।

আইনজীবী জিন্নত আলী জানান, এর আগে ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতও তাঁর জামিন আবেদন নাকচ করেছিলেন। পরে আইনের বিধান অনুসারে জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে জামিন আবেদন করা হয়। গতকালের শুনানিতে হাইকোর্ট ও মানিকগঞ্জ বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন সরকারি কৌঁসুলি নূরুতাজ আলম বাহার।

উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর না করার সিদ্ধান্ত জানায়। আইনজীবী জিন্নত আলী বলেন, আবুল সরকার ২৯৫ এর ক ধারায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় শাস্তি পেতে পারেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নূরুতাজ আলম বাহার বলেন, ২৯৫ এর ক ধারা জামিন অযোগ্য। এ ছাড়া শিল্পীর বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে তাঁকে জামিন দিলে অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলেই আদালত আবেদন খারিজ করেছেন।

এদিকে, ২৩ নভেম্বর মানিকগঞ্জে তৌহিদী জনতার ব্যানারে বাউলদের ওপর হামলার ঘটনায় আহত বাউল শিল্পী আবদুল আলিম পরদিন মামলা করেন। এখন পর্যন্ত ওই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au