সর্বশেষ

কারাবন্দি চার সাংবাদিকের মুক্তি দাবিতে প্রধান উপদেষ্টাকে সিপিজের চিঠি

  • 2:05 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
সিপিজে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- বাংলাদেশে কারাবন্দি চার সাংবাদিককে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে সাংবাদিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। সংস্থাটি বলছে, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রতিহিংসামূলক এবং সেগুলোর পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত সোমবার ইমেইলে পাঠানো চিঠিতে সিপিজে চার সাংবাদিকের মুক্তির জন্য জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। চিঠিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তাদের অবস্থার বর্ণনায় বলা হয়, ৩৬ বর্গফুটের ছোট সেলে লোহার শিকের মধ্যে তারা শীত, গরম ও মশার উপদ্রবসহ নানা দুর্ভোগে রয়েছেন। কংক্রিটের মেঝেতে তোশক ছাড়াই ঘুমানো, পর্যাপ্ত খাবার ও চিকিৎসার অভাবও উল্লেখ করা হয় পরিবারের উদ্ধৃতিতে।

সিপিজে মনে করিয়ে দেয়, গত বছরের নভেম্বরে দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে দ্রুতগতিতে হত্যা মামলা দেওয়া হচ্ছে এবং সরকার এগুলো বন্ধের উদ্যোগ নিয়েছে। কিন্তু সংস্থাটির দাবি, দায়িত্ব নেওয়ার পরও গত ৮ আগস্ট থেকে চার সাংবাদিকের বিরুদ্ধে নতুন হত্যা মামলা হয়েছে এবং বারবার তাদের জামিন নাকচ হয়েছে।

চিঠিতে সাংবাদিকদের আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে সাম্প্রতিক হত্যা মামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে সিপিজে। সংগঠনটি জানায়, বাংলাদেশের সংবিধান এবং আইসিসিপিআরের অধীনে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত। তাই মানবাধিকার দিবস উপলক্ষে সাংবাদিকদের মুক্ত করে পরিবারে ফিরতে ও কাজে যোগ দিতে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে তারা।

একই বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে সিপিজে জানায়, শুধু বাংলাদেশ নয়, এশিয়ার আরও পাঁচ দেশকেও একই ধরনের চিঠি পাঠানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, বিশ্বে কারাবন্দি সাংবাদিকদের ৩০ শতাংশের বেশি এশিয়ায়। অঞ্চলে সবচেয়ে বেশি সাংবাদিক কারাবন্দি রয়েছে চীন, মিয়ানমার ও ভিয়েতনামে। এক ডিসেম্বর পর্যন্ত এশিয়ায় অন্তত ১০৬ জন সাংবাদিক অন্তরীণ আছেন বলে জানায় সংস্থাটি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au