বিশ্ব

কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিতে শিক্ষার্থী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

  • 4:02 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছে এবং আরেকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে। ফ্রাঙ্কফোর্ট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

মঙ্গলবার বিকেলে ঘটনার পরপরই ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকের একটি আবাসিক হলে এই গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, গণগুলির মতো পরিস্থিতি নয়।

কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে সহিংসতার কোনো স্থান নেই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। দ্রুত সাড়া দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

ফ্রাঙ্কফোর্ট পুলিশ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ এবং ফ্র্যাঙ্কলিন কাউন্টি শেরিফ অফিস ঘটনাস্থলে যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঘটনার পরের সংবাদ সম্মেলনে ফ্রাঙ্কফোর্ট পুলিশের সহকারী প্রধান স্কট ট্রেসি জানান, ক্যাম্পাস পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় সন্দেহভাজনকে দ্রুত আটক করা সম্ভব হয়েছে। স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল সংস্থাগুলো এখন তদন্তে যুক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহত ও আহত শিক্ষার্থীদের পরিচয় আপাতত প্রকাশ করা হবে না। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পুরো সপ্তাহের ক্লাস, ফাইনাল পরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম বাতিল করা হয়েছে। চাইলে শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যেতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট কফি সি. আকাক্পো ঘটনাটিকে অর্থহীন এক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে এমন খবর দিতে হয়- এটি কল্পনাও করা কঠিন।

ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য কাউন্সেলিং এবং সহায়তা সেবা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার একর জায়গাজুড়ে বিস্তৃত এ ক্যাম্পাসে ২২০০ শিক্ষার্থী এবং ৪৫০ শিক্ষক ও কর্মচারী রয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au