বাংলাদেশ

পদত্যাগের বিষয়ে কিছু বললেন না উপদেষ্টা আসিফ মাহমুদ

  • 9:10 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করার পর তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না?

জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

যদিও সংবাদ সম্মেলন ডাকার পর বিভিন্ন মহল থেকে ধারণা দেওয়া হয়েছিল, উপদেষ্টার পদ থেকে আজকেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) আসনে থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন আসিফ মাহমুদ। এ জন্য নির্বাচনের তফশিল ঘোষণার আগেই পদ ছাড়ার কথা রয়েছে তার।

এ বিষয়ে তিনি বলেন, আমি অবশ্যই নির্বাচনে অংশ নেব। তার আগে নিয়ম অনুসারে পদত্যাগও করবো।

সংবাদ সম্মেলনে, আসিফ মাহমুদ তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের উন্নয়ন ফিরিস্থি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে তিনজন সরকারে জায়গা পান। তাদের মধ্যে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্য দুইজনের মধ্যে নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করেন।

আরেক হলেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না, তা এখনো জানা যায়নি। 

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au