বাংলাদেশ

সিইসির ভাষণ রেকর্ড চলছে, যেকোন মুহুর্তে তফশিল ঘোষণা

  • 9:07 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:২৩১ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা শুরু হয়েছে 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার হোসেন।

এর আগে এদিন দুপুরে নির্বাচন–পূর্ব প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার কমিশনার এবং ইসি সচিব রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল কবে ঘোষণা করা হবে, তা নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি তপশিলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মূলত আগ্রহ দেখিয়েছেন আউট অব কান্ট্রি ভোট নিয়ে, যা নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ এগিয়ে নিচ্ছে। রাষ্ট্রপতি জানিয়েছেন, অর্থবহ নির্বাচন আয়োজন করতে তার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

আখতার হোসেন আরও জানান, বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তবে তপশিল কখন ঘোষণা করা হবে, তা নিয়ে সার্বিকভাবে এখনো আলোচনা চলছে। দুই ঘণ্টার মধ্যে এ বিষয়ে আবার আপডেট দেওয়া হবে।

এর আগে দুপুর সাড়ে ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন প্রতিনিধিদল। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে দলটি বঙ্গভবনে বৈঠকে অংশ নেয় এবং বিকেল ২টার দিকে বেরিয়ে আসে।

রেওয়াজ অনুযায়ী, তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে পূর্ণ প্রস্তুতি জানানো হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে বিটিভি ও বেতারে তপশিল ঘোষণা করে থাকেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একই সঙ্গে কোনো রাজনৈতিক জোট গঠিত হলেও অন্য দলের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকছে না।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭ এবং নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই ধরনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে।

এবারের ভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au