বাংলাদেশ

চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন আয়েশা, এরপরই মা–মেয়েকে ছুরিকাঘাত: পুলিশ

  • 9:37 pm - December 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন আয়েশা, এরপরই মা–মেয়েকে ছুরিকাঘাত।

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসাকে হত্যার অভিযোগে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানিয়েছেন, কিছু মালামাল চুরি করে বাসা থেকে বের হওয়ার সময় গৃহকর্ত্রী তাকে ধরে ফেলেন। সেই মুহূর্তে হাতে থাকা ছুরি দিয়ে লায়লা আফরোজকে আঘাত করেন তিনি। এ সময় মা’কে বাঁচাতে এগিয়ে আসলে মেয়েকে, নাফিসা লাওয়াল বিনতে আজিজকেও ছুরিকাঘাত করেন।

বুধবার ঝালকাঠির নলছিটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মাছুম। দুপুরে নলছিটির কয়ার চর গ্রাম থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী রবিউল ইসলামও একই সময় ধরা পড়েন। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে থানার নয় সদস্যের টিম এ অভিযান পরিচালনা করে।

গত সোমবার সকালে শাহজাহান রোডের ওই বাসায় খুন হন লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা (১৫)। ঘটনার সময় গৃহকর্মী আয়েশাকে সিসিটিভি ফুটেজে বোরকা পরে ভবনে ঢুকতে এবং পরে স্কুল ড্রেস পরা অবস্থায় বের হয়ে যেতে দেখা যায়। গৃহকর্তা এম জেড আজিজুল ইসলাম ঘটনার পর গৃহকর্মীকে আসামি করে মামলা করেন।

পুলিশ বলছে, হত্যার চার দিন আগে সাততলার ওই বাসায় কাজ নেন গৃহকর্মী আয়েশা। মা–মেয়েকে হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হন তিনি। নিহত লায়লা আফরোজ ছিলেন গৃহিণী। নাফিসা পড়ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণিতে। নাফিসার বাবা আজিজুল ইসলাম উত্তরার সানবীমস স্কুলের পদার্থবিজ্ঞান শিক্ষক।

সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, সকাল ৭টার দিকে নাফিসার বাবা বাসা থেকে বের হন। ৭টা ৫১ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকেন আয়েশা। প্রায় দেড় ঘণ্টা পর ৯টা ৩৬ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান তিনি। সকাল সাড়ে ১১টার দিকে বাবা ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান।

পুলিশের এক সূত্র জানায়, মাকে হত্যার দৃশ্য দেখে নাফিসা ডাইনিং রুমে রাখা ইন্টারকম থেকে ফোন দেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির সময় ইন্টারকমের লাইন খুলে যায়। ঘটনাস্থল তল্লাশি করে বাথরুম থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ছুরি দুটিই হত্যায় ব্যবহার করেছেন আয়েশা। ঘটনার পর ভবনের দারোয়ান মালেককেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au