বাংলাদেশ

১৬ ডিসেম্বরই চালু এনইআইআর, ফোন নিবন্ধন চলবে মার্চ ২০২৬ পর্যন্ত

  • 3:21 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- আগামী ১৬ ডিসেম্বর দেশে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এনইআইআর চালু হচ্ছে। তবে অনিবন্ধিত মোবাইলফোন নিয়ে সাধারণ ব্যবহারকারী ও ব্যবসায়ীদের উদ্বেগ কমাতে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে থাকা সব অনিবন্ধিত ফোন আগামী ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত নিবন্ধন করে বৈধতা পাওয়া যাবে।

চোরাচালান, ক্লোনিং, রিফার্বিশড হ্যান্ডসেট ও মোবাইলভিত্তিক ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে এনইআইআর চালুর উদ্যোগ নেয়া হয়েছিল। ব্যবসায়ীরা নিবন্ধনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানালে সরকার তা বিবেচনায় নেয়।

বুধবার রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বরের মধ্যে সব অনিবন্ধিত হ্যান্ডসেট নিবন্ধনের নির্দেশনা ছিল। নতুন সিদ্ধান্তে সময়সীমা বাড়ানো হয়েছে, যাতে বাজারে থাকা যেকোনো অনিবন্ধিত ফোন বৈধভাবে নিবন্ধনের সুযোগ পায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা রাখা হয়নি। কোন মডেল বা কত বছরের পুরোনো ফোন আমদানি করা যাবে, সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে। আমদানির ক্ষেত্রে উপযুক্ত সরকারি সংস্থাকে অবহিত করাও বাধ্যতামূলক থাকবে।

এ ছাড়া ফোন আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণের বিষয়ে এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। প্রক্রিয়াটিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার দায়িত্ব পালন করবে। আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে প্রস্তাব তৈরি করে সরকারকে জানাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও মোবাইল ব্যবসায়ী কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং এ উদ্যোগে সমর্থন জানাবেন।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au