লিড নিউজ

ইউনূস সরকার পতনে আন্দোলন: দেশব্যাপী লকডাউন ও মশাল মিছিলে ছাত্রলীগের সর্বাত্মক সমর্থন

  • 6:55 am - December 11, 2025
  • পঠিত হয়েছে:২০৮ বার
আওয়ামী লীগের কর্মসূচিকে ছাত্রলীগের সর্বাত্মক সমর্থন।

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দখলদার ইউনূস সরকারকে অপসারণের দাবিতে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, জনগণের ওপর চাপিয়ে দেওয়া ভয়, নিপীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এটাই উপযুক্ত সময় এবং সেই প্রতিরোধের অগ্রভাগে থাকবে ছাত্রলীগ।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, দেশে অবৈধ গ্রেপ্তার, গায়েবি মামলা, শিক্ষার্থীদের বহিষ্কার ও সনদ বাতিলের নামে শিক্ষাজীবন ধ্বংস, শিক্ষক অপমান, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহ পরিস্থিতি নেমে এসেছে। সরকারের এসব পদক্ষেপের বিরুদ্ধে আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনের প্রতিটি ধাপে সামনে থাকবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংগঠনটি জানায়, রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তি পুনর্গঠন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নামে দায়ের করা মামলা প্রত্যাহার করানোর বিষয়টি এখন ছাত্রসমাজের অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে। তারা মনে করে, ভবিষ্যৎ রক্ষার স্বার্থে এই আন্দোলনে কোনো দুর্বলতা বা শৈথিল্যের সুযোগ নেই।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি হলো:

১১ ডিসেম্বর, বৃহস্পতিবার: সারা দেশে মশাল মিছিল
১২ ডিসেম্বর, শুক্রবার: বাদ জুম্মা বিক্ষোভ মিছিল
১৩ ডিসেম্বর, শনিবার: ঢাকাসহ সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন

এই কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল, প্রকৌশল, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের সব ইউনিটকে সর্বোচ্চ শক্তি, শৃঙ্খলা ও ত্যাগের মনোভাবে মাঠে নামার নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগ আরও জানায়, সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা, শিক্ষকদের মর্যাদা এবং ক্যাম্পাসের স্বাধীন পরিবেশ রক্ষায় প্রতিটি ইউনিটকে অটল সংকল্প নিয়ে কাজ করতে হবে। সংগঠনের দাবি, এই সংগ্রাম শুধু একটি অবৈধ সরকারের পতনের জন্য নয়, বরং বাংলাদেশকে অন্ধকার থেকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার লড়াই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য।

ছাত্রলীগ বলেছে, বাংলাদেশকে বিদেশি ভূরাজনীতির খেলায় পরিণত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে তারা দৃঢ় অবস্থান নেবে। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো দখলদার বা বিদেশি শক্তির এজেন্ট নয়। ইউনূস সরকার পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au