সর্বশেষ

১০ লাখ ডলারে মিলবে মার্কিন নাগরিকত্ব, ‘গোল্ড কার্ড’ ভিসা চালু

  • 5:55 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
যুক্তরাষ্ট্র ধনী বিদেশিদের জন্য নতুন একটি ভিসা কর্মসূচি চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কার্ড’ ভিসা। ছবিঃ এপি

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- যুক্তরাষ্ট্র ধনী বিদেশিদের জন্য নতুন একটি ভিসা কর্মসূচি চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘গোল্ড কার্ড’ ভিসা। এই কর্মসূচিতে যারা কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারবেন, তাদের খুব দ্রুত ভিসা দেওয়া হবে এবং পরবর্তীতে নাগরিকত্ব পাওয়ারও সুযোগ থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি ঘোষণা করেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও এর সত্যতা নিশ্চিত করেন তিনি।

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী আবেদনকারীদের জন্য এটি দারুন সুযোগ। নতুন ‘ট্রাম্প গোল্ড ভিসা’ সরাসরি মার্কিন নাগরিকত্ব পাওয়ার একটি পথ হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো সহজেই তাদের মেধাবী আন্তর্জাতিক কর্মীদের ধরে রাখতে পারবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিসার আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে যেতে হবে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করার পর দেখা যাবে আবেদন ফরম। ফরম পূরণের সময় প্রসেসিং ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা। এই ফি নেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

আবেদনের প্রাথমিক যাচাই শেষ হলে তা আবেদনকারীকে জানানো হবে। এরপর মূল ভিসা পাওয়ার জন্য দিতে হবে ১০ লাখ ডলার। ওয়েবসাইটে এই অর্থকে উল্লেখ করা হয়েছে ‘উপহার’ হিসেবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের মতোই। অর্থাৎ ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন, ঠিক গ্রিন কার্ডধারীদের মতোই।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এই ভিসা মূলত গ্রিন কার্ডের একটি শক্তিশালী সংস্করণ। প্রচলিত গ্রিন কার্ডের চেয়ে এটি আরও কার্যকর এবং নাগরিকত্ব পাওয়ার জন্য আদর্শ পথ হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাক নিবন্ধন পর্যায়েই ট্রাম্প গোল্ড কার্ড ভিসার জন্য প্রায় ১০ হাজার আবেদন জমা পড়েছে। সময়ের সাথে সাথে আবেদন সংখ্যা আরও দ্রুত বাড়বে বলে আশা করছেন তিনি। লুটনিক বলেন, আগামী দিনে হাজার হাজার গোল্ড কার্ড বিক্রি হবে এবং এতে শত শত কোটি ডলার যুক্তরাষ্ট্র পাবে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au