লিড নিউজ

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ, সন্ধ্যায় জাতির উদ্দেশে সিইসির ভাষণ

  • 7:31 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২৬৭ বার
নির্বাচন কমিশনের লোগো। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল জানাবেন। নির্বাচন কমিশন সূত্র বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সিইসির ভাষণ ইতোমধ্যে বুধবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জন্য রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় সেই ভাষণ প্রচারিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

বুধবার প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। তারা সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সাক্ষাতে রাষ্ট্রপতিকে জানানো হয়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, প্রবাসীদের অনলাইন ভোটাধিকার (ওসিভি) এবং দেশের ভেতরে ডাকযোগে ভোট (আইসিপিভি) চালুর কাজ এগোচ্ছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় দুটি আলাদা ব্যালট পেপার ব্যবহারের পরিকল্পনাও রাষ্ট্রপতিকে জানানো হয়।

রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবিঃ সংগৃহীত

বৈঠক শেষে ইসি সচিব জানান, রাষ্ট্রপতি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এবার ভোট গ্রহণ এক ঘণ্টা বাড়িয়ে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি এই সিদ্ধান্তকে যৌক্তিক বলেছেন।

ভোটার সংখ্যা, কেন্দ্র এবং ব্যালট পেপার

এবার ৩০০টি সংসদীয় আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট হবে। মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ। সংসদ নির্বাচনে ব্যবহৃত হবে সাদা ব্যালট পেপার এবং গণভোটে গোলাপি রঙের ব্যালট পেপার। দুটি ভোট একসঙ্গে হওয়ায় কিছু কেন্দ্রে অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত করা হবে।

আদালতের রায় এবং বাগেরহাট ও গাজীপুরে আসনসংখ্যা

বাগেরহাটের একটি আসন বাতিল করে তিনে নামানোর ইসির গেজেটকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করলে আপিল বিভাগও সেই রায় বহাল রাখে। ফলে নতুন সীমানা গেজেট প্রকাশ না করে ৩০০ আসনে তফসিল ঘোষণা করা যাচ্ছে না। আইন অনুযায়ী, আদালতের নির্দেশ অনুযায়ী বাগেরহাটে আবার চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন পুনর্বহাল করতে হবে।

ইসির একটি সূত্র জানিয়েছে, তফসিল ঘোষণার আগেই নতুন সীমানার গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। কমিশন রিভিউয়ের পথে না গিয়ে আদালতের রায় অনুযায়ী কাজ করছে।

তবে ইসি সচিব জানান, তারা এখনও আদালতের আদেশ হাতে পাননি। তাই আপাতত ৩০০ আসনের জন্যই তফসিল ঘোষণা করা হবে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au