বাংলাদেশ

রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু, সাংবাদিকদের ছবি তুলতে বাধা

  • 9:34 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২৩৯ বার
রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- রংপুর শহরের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লিকে নিয়ে শুরু হওয়া বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বয়সজনিত ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ ও পুলিশ। একই সঙ্গে মাঠে আরও নয়জন মুসল্লি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে ইজতেমা ময়দানে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা ছবি তুলতে বাধা ও অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপস্থিতিদের পরিচয় বা পরিস্থিতি গোপন করার উদ্দেশ্যেই এ বাধা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইজতেমা মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন দুপুরে জানান, রংপুরের পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার মুসল্লি তারা মিয়া মারা গেছেন। তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুরে এসে ইজতেমায় অংশ নিচ্ছিলেন। বাদ জোহর ইজতেমা ময়দানে তাঁদের জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ওসি মাইদুল ইসলাম বলেন, দুইজনের মৃত্যু শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হয়েছে এবং ঘটনাটি সম্পূর্ণ স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। অসুস্থ মুসল্লিদের মধ্যে নয়জনকে মাঠেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিভাগীয় ইজতেমার শুরুতে এমন ঘটনার পর মুসল্লিদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং গণমাধ্যমের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইজতেমা কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au