সর্বশেষ

পদত্যাগী দুই উপদেষ্টার দপ্তরের দায়িত্ব পেলেন তিন উপদেষ্টা

  • 1:20 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:২৩৪ বার
আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. আসিফ নজরুল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে বণ্টন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা জারি হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে। এতে তথ্য ও সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নতুনভাবে তিন উপদেষ্টার হাতে যায়।

গেজেট অনুযায়ী সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। ড. আসিফ নজরুলকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান।

এই তিন মন্ত্রণালয় এর আগে দেখভাল করছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদের অধীনে ছিল এলজিআরডি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে। তাদের পদত্যাগের পরই দপ্তরগুলো পুনর্বণ্টন করা হয়।

নতুন বণ্টন অনুযায়ী দায়িত্বগুলো এখন আরও বিস্তৃত হলো। ড. আসিফ নজরুল আগের মতোই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেখবেন। আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আগের মতোই থাকছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

গেজেট প্রকাশের পর সরকারিভাবে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব সমন্বয় দ্রুত সম্পন্ন করা হবে।

এই শাখার আরও খবর

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au