সর্বশেষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্তা করলেন ডাকসু নেতা

  • 6:06 am - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে হেনস্তা করলেন ডাকসু নেতা। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ১২ নভেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে হেনস্তার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ভেতর ডাকসুর সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী জুবায়েরের নেতৃত্বে এই ঘটনা ঘটে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে অধ্যাপক জামাল দৌড়ে ভবন থেকে বের হয়ে যান এবং শেষ পর্যন্ত একটি গাড়িতে উঠে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। ধাওয়া করেও তাঁকে থামাতে পারেননি জুবায়ের।

ঘটনার কিছুক্ষণ পর জুবায়ের নিজের ফেসবুকে লিখেন, তিনি ও তাঁর সহকর্মীরা নীল দলের কয়েকজন শিক্ষককে ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে চিহ্নিত করেছেন এবং তাঁদের গোপন বৈঠকে যুক্ত থাকার খবর পেয়ে ‘পাকড়াও’ করতে যান। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষকরা আগে থেকেই প্রস্তুত রাখা গাড়িতে পালিয়ে গেছেন।

প্রক্টর সাইফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো সাড়া দেননি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে অধ্যাপক জামালসহ কয়েকজন আওয়ামী লীগঘেঁষা শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ছিলেন। খবর পেয়ে কিছু শিক্ষার্থী সেখানে জড়ো হন। পরে জুবায়েরের নেতৃত্বে অধ্যাপক জামালকে ধাওয়া করা হয়।

জুবায়ের গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমাজসেবা সম্পাদক হন। ক্যাম্পাসে তাঁর রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা রয়েছে। নির্বাচনের পর গত অক্টোবর মাসে হকার, ভবঘুরে ও মাদকসেবীদের বিরুদ্ধে ‘অভিযান’ চালিয়ে তিনি বিতর্কের মুখে পড়েন।

হেনস্তার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতে অধ্যাপক জামালকে আটকে রাখার চেষ্টা করছেন জুবায়ের। জামাল নিজেকে ছাড়িয়ে নিচে নামতেই তাঁকে ধাওয়া করা হয়। অবশেষে তিনি একটি গাড়িতে উঠে পড়লে জুবায়ের দরজা ধরে তাঁকে নামানোর চেষ্টা করেন। ভিডিওটি পরে নিজেই ফেসবুকে পোস্ট করেন জুবায়ের।

পোস্টে তিনি দাবি করেন, অধ্যাপক জামাল ও নীল দলের নেতা জিনাত হুদাসহ পাঁচ শিক্ষক ‘ফ্যাসিস্টদের দোসর’ এবং তাঁরা ক্যাম্পাসে গোপন মিটিং করছিলেন। জুবায়ের লেখেন, তাঁদের পুলিশে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষকরা গাড়িতে পালিয়ে গেছেন। আরও অভিযোগ করেন যে, নীল দলের শিক্ষকরা ক্লাস ও পরীক্ষা বয়কট হওয়া সত্ত্বেও ক্যাম্পাসে এসে উসকানি দিচ্ছেন।

অধ্যাপক জামাল বলেন, নীল দলের আহ্বায়ক হওয়ার পর তাঁরা কয়েকজন শিক্ষক উপাচার্যের কাছে স্মারকলিপি দিতে যান। ফেরার পথে অনুষদ ভবনে চা খেয়ে বের হচ্ছিলেন, তখন কয়েকজন ছাত্র তাঁদের পথরোধ করে। তাঁর ভাষায়, ছাত্ররা তাঁর ওপর হামলা চালায় এবং ব্যাংক কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। তিনি প্রশ্ন তোলেন, ডাকসুর একজন প্রতিনিধি হয়ে কেউ কি এভাবে হামলা চালাতে পারে?

ঘটনার সময়ে সঙ্গে থাকা শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিনাত হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তা এখন যেন অভ্যাসে পরিণত হয়েছে এবং তিনি এটিকে হত্যাচেষ্টার সমপর্যায়ের ঘটনা হিসেবে দেখছেন। তাঁর অভিযোগ, প্রক্টর ও উপাচার্য ঘটনার পরও তাঁদের খোঁজ নেননি।

চলমান উত্তেজনার মধ্যেই ক্যাম্পাসজুড়ে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, আর শিক্ষকসমাজে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au