সর্বশেষ

জাদুঘর থেকে ব্রিটিশ আমলের ছয় শতাধিক নিদর্শন চুরি

  • 2:00 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ব্রিস্টল মিউজিয়াম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিস্টল মিউজিয়ামের একটি সংরক্ষণাগার থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ ইতিহাস-সম্পর্কিত ছয় শতাধিক নিদর্শন চুরি হয়েছে। বৃহস্পতিবার এভন ও সামারসেট পুলিশ চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর ভোরে মিউজিয়ামের সংগ্রহশালা থেকে এই মূল্যবান সামগ্রী চুরি হয়। দুই মাসেরও বেশি সময় পর চুরির বিস্তারিত প্রকাশ করা হলেও পুলিশ এ দেরির কারণ জানায়নি।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানিয়েছে, চুরি হওয়া সংগ্রহের মধ্যে পদক, ব্যাজ, গয়না, পিন, খোদাই করা হাতির দাঁত, রুপার সামগ্রী, ব্রোঞ্জের মূর্তি এবং বিভিন্ন ভূ-তাত্ত্বিক নমুনা রয়েছে। কর্তৃপক্ষ বলছে, এসব নিদর্শন দুই শতাব্দীরও বেশি সময় ধরে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বহন করছে।

কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্প বিভাগের প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এই নিদর্শনগুলো বহু দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উপনিবেশিক ইতিহাসের বহুমাত্রিক অভিজ্ঞতা তুলে ধরে। তিনি মনে করেন, সংগ্রহের ক্ষতি শুধু ব্রিস্টলের নয়, বরং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ঐতিহ্যের ওপরও আঘাত।

তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কনস্টেবল ড্যান বারগান বলেন, শহরের জন্য এটি একটি বড় ধরনের ক্ষতি। তিনি আশা করছেন, জনসাধারণের সহায়তায় দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

ব্রিস্টলের ইতিহাস দীর্ঘদিন ধরে ট্রান্সঅ্যাটলান্টিক দাস ব্যবসার সঙ্গে যুক্ত। ১৮০৭ সালে দাস ব্যবসা নিষিদ্ধ হওয়ার আগে এখানকার বন্দর থেকে যাত্রা করা জাহাজ অন্তত পাঁচ লাখ আফ্রিকানকে জোরপূর্বক দাস হিসেবে পরিবহন করেছিল। সেই বাণিজ্যের মুনাফায় শহরের বহু পুরোনো স্থাপনা নির্মিত হয়।

মিউজিয়ামের বৃহত্তর সংগ্রহে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের ঐতিহাসিক নিদর্শন, আফ্রিকান জাতিগোষ্ঠীর পোশাক, চলচ্চিত্র, দলিল ও অডিও নথি রয়েছে, যা ব্রিটিশ সাম্রাজ্যের অতীতকে নতুনভাবে বোঝার সুযোগ দেয়।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au