সর্বশেষ

রংপুরে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা হত্যায় কিশোর আটক

  • 5:04 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যাকাণ্ডের ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কিশোরের নাম মোরসালিন। পেশায় রাজমিস্ত্রির সহযোগী এই কিশোরই হত্যাকাণ্ডের মূল আসামি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তারাগঞ্জ থানার পরিদর্শক আবু ছাইয়ুম তালুকদার।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়ালটির বিষয়েও কথা বলেছে মোরসালিন। তাকে নিয়ে আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তীতে ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে কেন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এর আগে, গত ৬ ডিসেম্বর তারাগঞ্জের রহিমাপুর গ্রামের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে বীর মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্ত শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে সৎকার করা হয় বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়কে। একই শ্মশানে সৎকার করা হয় তার স্ত্রী সুবর্ণা রায়কেও। এ ঘটনায় নিহত দম্পতির ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতনামা আসামি করে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au