বাংলাদেশ

ঢামেক থেকে এভারকেয়ারে হাদী: সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে

  • 12:41 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে পৌঁছানোর পরপরই তাকে জরুরি বিভাগ থেকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

সর্বশেষ অথ্য অনুযায়ী শরিফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

রিকশায় থাকা হাদীকে মোটরসাইকেলে এসে গুলি করে পালায় দুই যুবক। ছবিঃ সংগৃহীত

আসাদুজ্জামান বলেন, ‘হাদীর মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’

ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আরও জানিয়েছেন, হাদীর মাথার ভেতরে গুলি রয়ে গেছে এবং সার্জনরা সেটি অপসারণের জন্য অপারেশন করেছেন। তিনি বলেন, রোগীর অবস্থাকে অত্যন্ত সংকটাপন্ন ধরা হচ্ছে এবং পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও খারাপের দিকে যেতে পারে।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেকের চিকিৎসকেরা যে সর্বশেষ আপডেট দিয়েছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। তারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি কোমায় চলে যান এবং তার গ্লাসগো কোমা স্কোর (GCS) মাত্র ৩ এ নেমে এসেছে। সচেতনতার মূল্যায়নে এটি সবচেয়ে নিচের স্কোর, যা রোগীর গভীর কোমা এবং মারাত্মক মস্তিষ্ক আঘাতের ইঙ্গিত দেয়।

হাদির সিটিস্ক্যান রিপোর্ট। ছবিঃ সংগৃহীত

এই অবস্থায় চোখে কোনো প্রতিক্রিয়া নেই, কথার কোনো সাড়া নেই, শরীরেও কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। চিকিৎসকদের ভাষায়, এটি জীবন সংকটাপন্ন অবস্থার সবচেয়ে গুরুতর পর্যায়।

চিকিৎসকদের সার্বিক মূল্যায়ন হলো, হাদির অবস্থার অবনতি খুব দ্রুত হয়েছে এবং তাকে বাঁচিয়ে রাখতে আইসিইউতে সর্বোচ্চ মাত্রার সহায়তা দেওয়া হচ্ছে। মাথায় গুলি থাকায় পরিস্থিতি আরও জটিল। চিকিৎসকেরা জানিয়েছেন, এমন অবস্থায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ধরা হয়, বিশেষ করে যখন গুলিবিদ্ধ হয়ে GCS স্কোর ৩ এ নেমে আসে।

হাসপাতাল সূত্রের ভাষায়, “তার ক্ষেত্রে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে।

ঢামেকে সেই চিকিৎসা আপডেট হুবহু তুলে ধরা হলো—

১) “ওসমান হাদী গুলিবিদ্ধ”

মানে তিনি গুলির আঘাত পেয়েছেন। সাধারণত গুলিবিদ্ধ হলে রক্তক্ষরণ, অঙ্গহানি, স্নায়ু বা মস্তিষ্কে ক্ষতি—সবকিছুই হতে পারে। কোথায় গুলি লেগেছে তার ওপর অবস্থা নির্ভর করে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে, তা খুবই ক্রিটিক্যাল।

২) “কোমায় চলে গেছেন”

কোমায় থাকা মানে তিনি অচেতন অবস্থায় আছেন, কোনো ধরনের সাড়া দিচ্ছেন না। মস্তিষ্ক খুবই সংকটাপন্ন অবস্থায় আছে।

৩) “GCS Score – 03” (Glasgow Coma Scale)

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। GCS হলো একজন রোগীর সচেতনতার স্তর পরিমাপের একটা আন্তর্জাতিক স্কেল।

৩টি জিনিস দেখা হয়:

  • Eye response (E)
  • Verbal response (V)
  • Motor response (M)

স্কোর মোট ৩–১৫

  • ১৫ = পুরোপুরি সচেতন
  • ৩ = সবচেয়ে নিচের স্কোর, একদমই সাড়া নেই

GCS 3 মানে:

  • চোখ খুলছেন না
  • কথা বলছেন না বা কোনো ভোকাল সাড়া নেই
  • শরীরে কোনো নড়াচড়া বা প্রতিক্রিয়া নেই

এটা সাধারণত গভীর কোমা বা গুরুতর মস্তিষ্ক আঘাত বোঝায়। রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

সারসংক্ষেপ:

চিকিৎসকরা যে বার্তা দিয়েছে, সেটা বোঝাচ্ছে— ওসমান হাদীর অবস্থার অবনতি খুব দ্রুত হয়েছে, তিনি গভীর কোমায় আছেন এবং বাঁচানোর জন্য তাৎক্ষণিক, উচ্চমাত্রার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। Prognosis (বেঁচে থাকার সম্ভাবনা) খুবই কম ধরা হয় যখন GCS 3 থাকে, বিশেষ করে গুলিবিদ্ধ রোগীর ক্ষেত্রে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au