বিশ্ব

ইরানে স্মরণসভা থেকে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

  • 2:24 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ইরানের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে আবারও গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তার সমর্থকেরা জানান, শুক্রবার মাশহাদ শহরে আইনজীবী খসরো আলিকর্দির স্মরণসভা চলাকালে তাকে সহিংসভাবে আটক করা হয়। একই অনুষ্ঠানে উপস্থিত থাকা আরও কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে।

মোহাম্মাদি গত ডিসেম্বরে স্বল্পমেয়াদি কারামুক্তির অনুমতি পেয়েছিলেন। এর অংশ হিসেবে তিনি স্মরণসভায় অংশ নিয়েছিলেন। তার ফাউন্ডেশন এক্সে জানায়, গত সপ্তাহে আইনজীবী খসরো আলিকর্দিকে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই মৃত্যুকে কেন্দ্র করে আয়োজিত স্মরণসভায় উপস্থিত থাকার সময়ই মোহাম্মাদিকে আটক করা হয়।

প্যারিসে থাকা তার স্বামী তাঘি রাহমানি এক্সে পৃথক পোস্টে লিখেছেন, স্মরণসভা থেকে তার স্ত্রীকে আবার গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পরিচিত মানবাধিকারকর্মী সেপিদে গলিয়ানও আছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যে এই ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে। তারা বলছে, ভিন্নমত দমনে ইরানের কর্তৃপক্ষের চাপ আরও বাড়ছে এবং নার্গিস মোহাম্মাদির মতো শান্তিপূর্ণ অধিকারকর্মীদের হয়রানি অব্যাহত রয়েছে।

সুত্রঃএএফপি

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au