সর্বশেষ

এভারকেয়ারে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন ডা. জুবাইদা

  • 4:13 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার রাতে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে হাদির স্বজনদের খোঁজখবর নেন।

হাসপাতালে জুবাইদা রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও চিকিৎসক আমান। তারা হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টা ৫ মিনিটে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর কিছুক্ষণ আগে, সন্ধ্যায় ঢামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সটি তাকে নিয়ে রওনা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীদের গুলিতে হাদি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়। ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au