বিশ্ব

গাজা উপত্যকায় টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু

  • 4:24 am - December 13, 2025
  • পঠিত হয়েছে:৮৪ বার
১২ ডিসেম্বর গাজা উপত্যকায় প্লাবিত তাঁবুর শিবিরে কাদা পানি পরিষ্কার করছেন একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি ব্যক্তি। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ের তাণ্ডব পরিস্থিতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে তিন শিশু ঠাণ্ডায় প্রাণ হারিয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।

বুধবার রাত থেকে স্টর্ম বাইরনের ভারি বর্ষণে উপত্যকার বহু স্থানে তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়। দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় পুরো জনগোষ্ঠী এ পরিস্থিতিতে নতুন করে দুর্ভোগের মুখে পড়েছে।

হামাস প্রশাসনের অধীনে পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্স জানায়, গাজা সিটিতে দুই শিশু এবং খান ইউনিসে একজন শিশু ঠাণ্ডায় মারা যায়। গাজা সিটির আল শিফা হাসপাতালে নয় বছর বয়সী হাদিল আল মাসরি এবং কয়েক মাস বয়সী তাইম আল খাওয়াজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খান ইউনিসের নাসের হাসপাতাল জানায়, আট মাসের শিশু রাহাফ আবু জাজার আল মাওয়াসিরের কাছে একটি তাঁবু শিবিরে ঠাণ্ডায় মারা গেছে।

গাজার বড় অংশের ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত থাকায় বহু পরিবার ধ্বংসস্তূপ পরিষ্কার করে তৈরি করা খোলা জায়গায় তাঁবুতে আশ্রয় নিয়েছে। টানা বৃষ্টি সেই অস্থায়ী আশ্রয়গুলোকে প্লাবিত করে মানুষের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উত্তর গাজার বির আল নাজা এলাকায় একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে দেয়াল ধসে আরও চার জন মারা যায়। সংস্থাটি জানায়, ভারি বর্ষণ ও তীব্র বাতাসে ধসে পড়া কমপক্ষে ১৩টি বাড়িতে উদ্ধার অভিযান চালানো হয়েছে, যার বেশিরভাগই গাজা সিটি ও উত্তরাঞ্চলে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au