সর্বশেষ

মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারি ভেঙে মাঠে দর্শক

  • 10:35 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে ভারতের কলকাতার সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে ভারতের কলকাতার সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারিতে ভাঙচুর চালান, মাঠে ভাঙা চেয়ার ও পানির বোতল ছুড়ে মারেন এবং একপর্যায়ে বেষ্টনী টপকে প্রায় দুই হাজার দর্শক মাঠে নেমে পড়েন।

ঘটনার শুরুতেই নিরাপত্তা ও শৃঙ্খলার অবনতি ঘটায় মাঠ ছেড়ে চলে যান মেসি। তিন দিনের ভারত সফরের অংশ হিসেবে আজই কলকাতায় পা রেখেছিলেন তিনি। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলের সঙ্গে ভারতের আরও তিনটি শহর সফরের সূচি রয়েছে তাঁর।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মেসির যুব ভারতী স্টেডিয়ামে প্রবেশ করে গ্যালারির চারপাশ ঘুরে ল্যাপ অব অনার নেওয়ার কথা ছিল। এরপর মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বলিউড তারকা শাহরুখ খানের। পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের কথাও ছিল, যেখানে মেসির অংশ নেওয়ার কথা থাকলেও পুরো কর্মসূচিই বিশৃঙ্খলার কারণে বাতিল হয়ে যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে মেসির গাড়ি সল্ট লেক স্টেডিয়ামে প্রবেশ করে। গাড়ি থেকে নামার পরপরই কয়েকজন তাঁকে ঘিরে ধরেন। গ্যালারিতে বসে থাকা দর্শকেরা দীর্ঘ সময় অপেক্ষা করেও মেসিকে সামনে থেকে দেখতে না পেয়ে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মেসিকে মূলত স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল, তবে তাঁর চারপাশে ৭০ থেকে ৮০ জন লোক ঘিরে থাকায় সেখানেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না।

পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও সফর আয়োজনকারী শতদ্রু দত্ত মাইক্রোফোনে ভিড় কমানোর আহ্বান জানান। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অনেকেই মেসির গা ঘেঁষে হাঁটতে থাকেন, কেউ সামনে এগিয়ে গিয়ে সেলফি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এর মধ্যেই গ্যালারির দর্শকদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বোতল ছুড়তে শুরু করেন।

ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরক্ত মেসি মাঠ ছাড়েন। তাঁর চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের ক্ষোভ আরও বেড়ে যায়। গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছোড়া হয়, ব্যানার ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে বেষ্টনী ভেঙে বিপুলসংখ্যক দর্শক মাঠে ঢুকে পড়েন। পুরো স্টেডিয়াম কার্যত উত্তেজিত দর্শকদের দখলে চলে যায় এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মেসির আগমন উপলক্ষে নেওয়া সব আয়োজন এই বিশৃঙ্খলায় ভেস্তে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অনেক দর্শক চড়া দামে টিকিট কেটে মাঠে ঢুকেছিলেন। টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন ৩ হাজার ৮০০ রুপি থেকে সর্বোচ্চ ১১ হাজার ৮০০ রুপি পর্যন্ত। এত টাকা খরচ করেও প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেয়ে তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

কলকাতা সফর শেষ করে আজই মেসির হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফরের মধ্য দিয়ে শেষ হবে তাঁর ‘দ্য গোট ট্যুর ইন্ডিয়া’।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au