বাংলাদেশ

ওসমান হাদির মস্তিষ্কে গুরুতর আঘাত, আপাতত কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক

  • 11:39 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- গুলিবিদ্ধ শরিফ মো. ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। তার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা না পার হলে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারের সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ মো. ওসমান হাদি। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. আরিফ মাহমুদ। তিনি বলেন, ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত গুরুতর। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও দীর্ঘ হতে পারে।

ডা. আরিফ মাহমুদ আরও জানান, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে রোগীর চোখ স্থির হয়ে রয়েছে। তবে আশাব্যঞ্জক দিক হলো, শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো কার্যকর রয়েছে এবং সেগুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে।

শনিবার ১৩ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে রোগীর সর্বশেষ অবস্থা তুলে ধরে। বিবৃতিতে জানানো হয়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে এবং শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

বিবৃতিতে আরও জানানো হয়, ওসমান হাদির ফুসফুসেও আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে। কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং তা বজায় রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স অনুসরণ করা হচ্ছে।

এ ছাড়া পূর্বে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এই অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হচ্ছে। ব্রেন স্টেমে আঘাতের কারণে রোগীর রক্তচাপ ও হৃৎস্পন্দনে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা অব্যাহত থাকবে। হৃৎস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের মানবিক ও পেশাদার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে পরিস্থিতি জানানো হয়েছে এবং তারা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে পারেন। একই সঙ্গে অপ্রয়োজনে কেউ হাসপাতালে ভিড় না করার এবং কোনো ধরনের ভিজিটর না আসার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়। রোগীর দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au