বিশ্ব

মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা

  • 1:07 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি মেসি, তার ভক্ত এবং ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। ঘটনায় স্টেডিয়াম ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি ছিল বলে মন্তব্য করে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন।

শনিবার অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সল্টলেক স্টেডিয়ামে ঘটে যাওয়া অব্যবস্থাপনা তাকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে। তিনি বলেন, এ ধরনের একটি অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা কখনোই প্রত্যাশিত ছিল না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি ব্যক্তিগতভাবে লিওনেল মেসি, তার ভক্ত এবং উপস্থিত ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

মুখ্যমন্ত্রী জানান, হাজারো দর্শকের সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তিনি সেখানে পৌঁছাতে পারেননি। একই কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যর্থ হন বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সাবেক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বলিউড অভিনেতা শাহরুখ খান।

ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকে পুরো ঘটনার তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের মধ্যকার একটি ম্যাচ চলাকালে লিওনেল মেসি সেখানে পৌঁছান। মাঠে প্রবেশের অনুমতি পাওয়া কিছু দর্শক তার গাড়ির দিকে ছুটে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসে এবং বোতল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিরাপত্তাজনিত কারণে দ্রুত মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। শেষ পর্যন্ত এই বিশৃঙ্খলার কারণে পুরো অনুষ্ঠানই ভেস্তে যায়।

উল্লেখ্য, এটি ছিল লিওনেল মেসির দ্বিতীয়বার কলকাতা সফর। তবে এবারের সফর ঘিরে সৃষ্ট এই বিশৃঙ্খলা রাজ্যের ক্রীড়া আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au