সর্বশেষ

নাশকতার শঙ্কায় নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

  • 2:02 am - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
নির্বাচন ভবন। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব এবং রিটার্নিং অফিসারদের দপ্তরসহ সংশ্লিষ্ট সব কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা থেকে শনিবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এতে নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তবে তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ হন এবং লক্ষ্মীপুরের একটি নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় নির্বাচন সংশ্লিষ্টদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেয়। ইসির এক কর্মকর্তা জানান, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের জন্য পুলিশ এসকর্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনার রিটার্নিং অফিসারদের জন্য গানম্যান নিয়োগের কথা বলা হয়েছে। অন্যান্য জেলার রিটার্নিং অফিসারদের ক্ষেত্রেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ রয়েছে।

এ ছাড়া সারা দেশের নির্বাচন অফিসগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au