সর্বশেষ

কুড়িগ্রামে নাইটগার্ডকে হত্যা করে ৩৫ লাখ টাকা লুট

  • 8:27 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আবুল খায়ের কোম্পানির একটি অফিসে তালা ভেঙে ঢুকে নাইটগার্ডকে হত্যা এবং প্রায় ৩৫ লাখ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় আবুল খায়ের কোম্পানির একটি অফিসে তালা ভেঙে ঢুকে নাইটগার্ডকে হত্যা এবং প্রায় ৩৫ লাখ নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। নিহত নাইটগার্ডের নাম তপন সরকার (৫৫)। তিনি ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে এবং উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

তপন সরকার দীর্ঘ আট বছর ধরে ওই কোম্পানিতে নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার মাসিক বেতন ছিল সাত হাজার টাকা। স্ত্রী মোনা রানী ও সন্তানদের নিয়ে তার সংসার। জীবিকার প্রয়োজনে তিনি দিনে মাছের ব্যবসা করতেন এবং রাতে নাইটগার্ডের দায়িত্ব পালন করতেন। অসুস্থতার কারণে কিছুদিন ছুটিতে থাকলেও সম্প্রতি আবার কাজে যোগ দেন। তিনি রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকার পাশে ভাড়া বাসায় থাকতেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার রাত সাড়ে ১২টার পর তপন সরকার তার মেয়ের সঙ্গে কথা বলেন। রাত ১টার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। পরদিন ভোর আনুমানিক সকাল ৭টার দিকে তার স্ত্রী মোনা রানী অফিসে এসে দেখেন অফিসের তালা ভাঙা এবং কয়েকজন কর্মচারী বাইরে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছেন।

ভেতরে ঢুকে তিনি দেখতে পান, বাথরুমের পাশে মেঝেতে তার স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আতঙ্কিত হয়ে তিনি বাইরে এসে উপস্থিত কর্মচারীদের কাছে ঘটনা জানতে চাইলে কেউ কোনো উত্তর দেননি বলে অভিযোগ করেন। এ সময় অফিসে কোম্পানির ম্যানেজার মো. লিটন রহমান উপস্থিত থাকলেও তিনি নীরব থাকেন এবং প্রশ্নের উত্তর এড়িয়ে যান বলে পরিবারের অভিযোগ। পরে পুলিশে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

স্থানীয়রা ধারণা করছেন, গভীর রাতে দুর্বৃত্তরা অফিসের পেছনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দায়িত্বরত নাইটগার্ড তপন সরকার তাদের বাধা দিলে তাকে হত্যা করা হতে পারে। পরে অফিসে থাকা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তরা সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে বলে জানা গেছে।

নিহতের স্ত্রী মোনা রানী অভিযোগ করে বলেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কোম্পানির ম্যানেজার লিটনের যোগসাজশ থাকতে পারে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এখনও মামলা করেনি ভুক্তভোগীর পরিবার। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au