বাংলাদেশ

বাসাবোতে নির্মানাধীন ভবনে রহস্যজনক হত্যাকাণ্ড

  • 9:07 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
বাসাবোতে নির্মানাধীন ভবনে রহস্যজনক হত্যাকাণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- ঢাকার বাসাবো এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ফাঁকা লিফটের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ব্যক্তির নাম টিপু (৪৭)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে ভবনটি নির্মাণাধীন, সেটির মালিকের নাম টিটু। নিহত টিপু তার বন্ধু ছিলেন এবং প্রায়ই তার সঙ্গে চলাফেরা করতেন। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে টিপুর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই মো. আবুল জানান, শুক্রবার রাত থেকে টিপু নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে টিপুকে ওই ভবনে প্রবেশ করতে দেখা যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার দুপুর প্রায় ১টার দিকে নির্মাণাধীন ভবনের ফাঁকা লিফটের নিচের অংশে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের স্ত্রী জানান, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে টিপুর মোবাইল ফোনে একটি কল আসে। কলটি রিসিভ করার পর তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। শনিবার সকাল থেকে পরিবার তার খোঁজ শুরু করে। শনিবার রাতে তারা নির্মাণাধীন ভবনটিতে গিয়ে খোঁজ নেন এবং ভবনের মালিক টিটুর সঙ্গে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন। শনিবার রাতের পর থেকে টিপুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, সিসিটিভি ফুটেজে টিপুকে টিটুর বাড়িতে ঢুকতে দেখা যাওয়ায় রবিবার আবারও ওই নির্মাণাধীন ভবনে খোঁজ চালানো হয়। পরে নিজ বাড়ি থেকে অল্প দূরত্বে থাকা ওই ভবনের নির্মাণাধীন লিফটের নিচের ফাঁকা অংশে টিপুর মরদেহ দেখতে পান তারা।

এ ঘটনায় নিহতের পরিবার শনিবার বাসাবো থানায় টিপুর নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au