লিড নিউজ

অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে বন্দুকধারীর হামলায় নিহত ১২

  • 9:42 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
হামলার সময় দুই বন্দুকধারীর একজনের পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে দীর্ঘ নলের বন্দুক কেড়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে বন্দুক হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। আরও একজন বন্দুকধারী গুরুতর আহত অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় শিশুসহ আরও ২৯ জনের বেশি আহত হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার আগে ক্যাম্পবেল পারেডের দক্ষিণ প্রান্তের ফুটব্রিজ থেকে তিনজন বন্দুকধারী জনসমাগমের স্থানে গুলি চালাতে দেখা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন সাধারণ মানুষ সাহসের সাথে একজন বন্দুকধারীর কাছে গিয়ে তাকে শ্বাসরোধ করে অস্ত্র ছিনিয়ে নেন। পরে অস্ত্রটি বন্দুকধারীর দিকে ধরে রাখেন। যদিও তিনি নিজে গুলি ছুঁড়েননি। তবে সাহায্যের জন্য সংকেত দিয়েছেন।

পুলিশ জানায়, বন্দুকধারীদের গুলি চালানোর সময় ১০ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তা এবং শিশু ও বৃদ্ধা রয়েছেন।

আহতদের উদ্ধার করে সিডনির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। রয়্যাল প্রিন্স আলফ্রেড হাসপাতাল, ওয়েস্টমিড হাসপাতাল, রয়্যাল নর্থ শোর হাসপাতাল, সেন্ট জর্জ হাসপাতাল, প্রিন্স অব ওয়েলস হাসপাতাল ও সিডনি চিলড্রেন্স হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সতর্ক করেছেন যে, বন্দুকধারীরা যে সেতুটি ব্যবহার করেছিলেন সেখানে বিস্ফোরক থাকতে পারে। তাই এলাকায় পরিদর্শন ও অনুসন্ধান চালানো হচ্ছে এবং সাধারণ মানুষকে দূরে থাকার জন্য বলা হয়েছে।

ঘটনার সময় বন্ডাই বিচে পরিবারগুলো হানুক্কা উৎসব পালন করছিলেন। সেখানে একজন ছিলেন, যিনি অক্টোবরের হামলা থেকে বেঁচে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘শিশু, বৃদ্ধা সবাই ছিল হঠাৎ সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। এটি রক্তাক্ত হত্যাকাণ্ড, একদম গণহত্যার মতো।’

নিউজ অস্ট্রেলিয়ায় বলা হয়েছে, নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মেল ল্যানয়ন এবং প্রিমিয়ার ক্রিস মিন্স আগামী সকাল সাড়ে ৯টায় সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাবেন।

পুলিশ জানিয়েছে, বহুমুখী তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কার্যালয় জানিয়েছে, বন্ডাই এলাকায় একটি সক্রিয় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে তারা অবগত।

প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র বলেন, আশপাশের সবাইকে নিউ সাউথ ওয়েলস পুলিশের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

সূত্র: নাইন নিউজ

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au