বাংলাদেশ

হাইকমিশনারকে তলবের জবাবে অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

  • 12:40 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- বাংলাদেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সমর্থকদের উসকানিমূলক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে- এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার ১৪ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ওইদিন প্রকাশিত প্রেস নোটে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে নাকচ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে ভারতের অবস্থান দীর্ঘদিনের এবং তা ধারাবাহিকভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারতের মতে, বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত কখনোই তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন এবং দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে, সে প্রত্যাশা ভারতের রয়েছে।

এর আগে, বাংলাদেশে নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভারতে আশ্রিত আওয়ামী লীগের নেতাদের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তার অভিযোগ এনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানানো হয় ভারত সরকারের প্রতি।

হাইকমিশনারকে তলবের পর ভারতের এই প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়টি নতুন করে সামনে এলো।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au