বাংলাদেশ

রাজাকারের ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ, লক্ষ্যভেদে পুরস্কার দিচ্ছেন শিক্ষার্থীরা

  • 1:25 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন নৃশংস ঘটনার স্মারক হিসেবে বেশ কয়েকটি ছবি টাঙানো হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। রোববার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে অবস্থিত রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে যারা নির্দিষ্ট লক্ষ্যে জুতা নিক্ষেপ করতে পেরেছেন, তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা গেছে।

ঘটনাস্থলে দেখা যায়, ঘৃণাস্তম্ভের পেছনের দেয়ালে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন নৃশংস ঘটনার স্মারক হিসেবে বেশ কয়েকটি ছবি টাঙানো হয়েছে। এসব ছবির মধ্যে রয়েছে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের ছবি, চৌধুরী মঈনুদ্দীনের ছবি, অপারেশন সার্চলাইটের অন্যতম পরিকল্পনাকারী খাদিম হোসেন রাজা, পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাম আজমের বৈঠকের দৃশ্য এবং মুক্তিযোদ্ধাদের হাতে আটক রাজাকার বাহিনীর সদস্যদের ছবি।

কর্মসূচির আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী বলেন, ১৯৭১ সালে যারা এ দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই আয়োজন। তিনি বলেন, পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা যে বর্বরতা চালিয়েছে, তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যেন পাকিস্তানি হানাদার ও রাজাকারদের সেই কালো ইতিহাস ভুলে না যায়, সে লক্ষ্যেই এই কর্মসূচি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে কর্মসূচির ঘোষণা দেন আয়োজকরা। সেখানে রাজাকার, আলবদর, আলশামস ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জুতা নিক্ষেপকারীদের জন্য বিশেষ উপহার দেওয়ার কথাও উল্লেখ করা হয়, যা কর্মসূচিতে উপস্থিত অনেককে আকৃষ্ট করে।

জুতা নিক্ষেপের পাশেই ‘নিঃশব্দ ঘৃণা’ শিরোনামে একটি বোর্ড স্থাপন করা হয়। সেখানে শিক্ষার্থীরা রাজাকারদের বিরুদ্ধে বিভিন্ন ঘৃণাসূচক বাক্য লিখে নিজেদের প্রতিবাদ জানান। বোর্ডে লেখা ছিল একাত্তরের রাজাকারদের বাংলা ছাড়ার আহ্বান, গণহত্যার সমর্থকদের রাজনীতি করার প্রশ্ন এবং রাজাকারদের ইতিহাসের নিকৃষ্টতম অপরাধী হিসেবে চিহ্নিত করার মতো বক্তব্য।

কর্মসূচিতে অংশ নিতে আসা প্রবীণ সুফি হাশিম বলেন, যারা এ দেশের বুদ্ধিজীবীসহ অসংখ্য নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের প্রতি তার চরম ঘৃণা রয়েছে। তিনি বলেন, পাখির মতো মানুষ হত্যা করা কোনো মানবিক বা ধর্মীয় কাজ হতে পারে না।

রাজাকার ঘৃণাস্তম্ভের ইতিহাস প্রসঙ্গে জানা যায়, ২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের কলা ভবন শাখার সভাপতি সাদিকুর রহমান এবং তৎকালীন উর্দু ও ফারসি বিভাগের ছাত্র আবু তৈয়ব হাবিলদার এই স্তম্ভটি নির্মাণ করেন। পরদিন ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের কয়েকজন সেক্টর কমান্ডারের উপস্থিতিতে এ কে খন্দকারের নেতৃত্বে স্তম্ভটির উদ্বোধন করা হয়। ২০০৮ সালে এটি ভেঙে ফেলা হলেও পরবর্তীতে আবার পুনর্নির্মাণ করা হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসে এমন কর্মসূচির মাধ্যমে রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ নতুন করে উচ্চারিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au