সর্বশেষ

সিডনিতে গুলিবর্ষণ, যা বললেন বিশ্বনেতারা

  • 2:26 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৬৬ বার
১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে গুলিবর্ষণের ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা। ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার সিডনির আইকনিক বন্ডাই সমুদ্রসৈকতে সংঘটিত ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও শোকের ঝড় উঠেছে। রবিবার (১৪ ডিসেম্বর) ইহুদি ধর্মীয় উৎসব হনুকা উপলক্ষে আয়োজিত এক সমাবেশকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত ১১ জন নিহত হন। অস্ট্রেলীয় পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে।

হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়। রয়টার্সের প্রকাশিত ছবিতে বন্ডাই সমুদ্রসৈকতে ভারী অস্ত্রধারী নিরাপত্তাকর্মীদের তৎপরতা দেখা যায়। জনসমাগমপূর্ণ এলাকায় এমন নৃশংস হামলা দেশটিতে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ এই হামলাকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, এটি ছিল ‘কল্পনাতীত’ এক সন্ত্রাসী আক্রমণ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, সহিংসতা ও ঘৃণার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ হামলাটিকে ‘ইহুদিদের ওপর নিষ্ঠুর হামলা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এই মুহূর্তে সিডনিতে আমাদের ভাই-বোনেরা ঘৃণ্য সন্ত্রাসীদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।” তিনি নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন জানান, এই ঘটনায় তিনি ‘স্তম্ভিত’। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ইউরোপ অস্ট্রেলিয়া ও বিশ্বের সর্বত্র ইহুদি সম্প্রদায়ের পাশে রয়েছে। “সহিংসতা, ইহুদিবিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ,” বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাসও এই হামলাকে ‘জঘন্য সহিংসতা’ বলে নিন্দা জানান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, “অস্ট্রেলিয়া থেকে আসা এই খবর অত্যন্ত মর্মান্তিক। বন্ডাই বিচে সংঘটিত জঘন্য হামলায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি যুক্তরাজ্যের গভীর সমবেদনা ও সহমর্মিতা রইল।”

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফ্রান্স ইহুদিবিদ্বেষী ঘৃণার বিরুদ্ধে নিরলসভাবে লড়াই চালিয়ে যাবে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সে লেখেন, সিডনি থেকে আসা এই মর্মান্তিক খবরে তিনি গভীরভাবে শোকাহত। সব ধরনের সহিংসতা ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে ইতালির অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেন, হনুকার প্রথম দিনে সংঘটিত এই সন্ত্রাসী হামলা বিশ্বজুড়ে ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার বহিঃপ্রকাশ। তিনি নিহতদের পরিবার, আহতদের এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিও সংহতির বার্তা দিয়ে বলেন, “সিডনির বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো এই নৃশংস হামলার মুখে ইউক্রেন অস্ট্রেলিয়ার পাশে রয়েছে।” তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাস ও ঘৃণা কখনোই জয়ী হতে পারে না।

হামলার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার একটি প্রধান মুসলিম সংগঠনও। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল এক বিবৃতিতে জানায়, নিহতদের পরিবার এবং এই ভয়াবহ ঘটনার দ্বারা প্রভাবিত সবার প্রতি তাদের গভীর সমবেদনা রয়েছে। সংগঠনটি সব অস্ট্রেলীয়কে ঐক্য, সহমর্মিতা ও সংহতির আহ্বান জানায়।

এদিকে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের প্রধান রবার্ট গ্রেগরি এএফপিকে বলেন, এই গুলিবর্ষণ ছিল একটি ট্র্যাজেডি, তবে তা পুরোপুরি অপ্রত্যাশিত নয়। তাঁর অভিযোগ, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আগেই সরকারকে সতর্ক করা হয়েছিল, কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশ্বনেতাদের এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে, বন্ডাই বিচের এই হামলা শুধু অস্ট্রেলিয়ার নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ও সহাবস্থানের ওপরও গভীর আঘাত হেনেছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au