সর্বশেষ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ

  • 6:51 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
শক্তি। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে শাহবাগ অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। সোমবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা দাবি করেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাদের ঘোষণামতে, দুপুর ১২টা থেকেই শাহবাগে ব্লকেড কর্মসূচি শুরু হয়।

জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরছেন। তার ভাষায়, এই আন্দোলনের উদ্দেশ্য জনদুর্ভোগ সৃষ্টি করা নয়, বরং জনমত ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, যাতে পরিস্থিতি আরও জটিল না হয়।

আন্দোলনকারীরা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এখনো নির্বাচনের জন্য উপযোগী নয়। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এবং এই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা দেশের জনগণের স্বার্থেই প্রয়োজন।

ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটে গত ১২ ডিসেম্বর শুক্রবার রাতে। রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী হামলা চালায়। তাদের একজন চলন্ত একটি রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানোর কথা রয়েছে।

এদিকে, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au