লিড নিউজ

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

  • 8:42 pm - December 15, 2025
  • পঠিত হয়েছে:১৮১ বার
সাংবাদিক আনিস আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেল তিনটার দিকে গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি প্রধান জানান, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।

এর আগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করা হয়। জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগটি করেন। অভিযোগে সাংবাদিক আনিস আলমগীরের পাশাপাশি অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে জড়িত।

এই অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু হওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার তদন্তের অংশ হিসেবে রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া ও আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au