বাংলাদেশ

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

  • 7:18 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:২০১ বার
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই স্বাধীনতার শত্রুরাই আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে দেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী ও গণতন্ত্রকামী মানুষ সব ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই যুদ্ধে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এই কারণেই মহান বিজয় দিবস বিএনপিসহ সমগ্র জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবের দিন। তিনি জানান, বিজয় দিবসে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষকের প্রতি শ্রদ্ধা জানাতে এবং জিয়ারত করতেই তারা এখানে এসেছেন।

তিনি আরও বলেন, আজ এই সমাধিতে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম যেমন অতীতেও ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার যে আন্দোলন বিএনপি চালিয়ে যাচ্ছে, সেই লড়াইও কোনোভাবেই থামবে না।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এ দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের অন্যতম প্রধান প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম করে আসছেন। বর্তমানে তিনি অসুস্থ। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল।

এ সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, নির্বাসিত অবস্থায় বিদেশে থাকা তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ব্যাপারে তারা আশাবাদী। তার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে বিএনপি মনে করে এবং সেই লক্ষ্যেই দল কাজ করে যাচ্ছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au