বাংলাদেশ

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • 7:27 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৬০ বার
জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- মহান মুক্তিযুদ্ধে যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলার বুকে জন্ম নিয়েছিল একটি স্বাধীন ভূখণ্ড, সেই বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। বিজয়ের এই দিনে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করছেন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন জেলা ও এলাকা থেকে হাজার হাজার মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হন। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা দলে দলে স্মৃতিসৌধে আসছেন। কারও হাতে ফুল, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। সবাই একটাই উদ্দেশ্য নিয়ে এসেছেন, বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো। একের পর এক পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার। তিনি জানান, তিনি নিজে মুক্তিযুদ্ধ দেখেননি, তবে বই ও গল্পের মাধ্যমে সেই ইতিহাস জেনেছেন। পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্ব অনুভব করছেন।

অন্যদিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে স্মৃতিসৌধে আসা আরিফুল ইসলাম বলেন, যাঁদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো নিজের নৈতিক দায়িত্ব মনে করেন তিনি। তাই প্রতি বছর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন।

একই অনুভূতির কথা জানান স্কুল শিক্ষক সাইফুল ইসলাম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই মহান যুদ্ধে আত্মদানকারী জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন তিনি। তাঁর ভাষায়, বিজয় দিবস শুধু আনন্দের নয়, আত্মত্যাগের ইতিহাস স্মরণ করার দিন। তাই দেশের জন্য জীবন উৎসর্গ করা সব বীর শহীদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা জানান।

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধ ও শহীদদের স্মৃতি এখনও গভীরভাবে ধারণ করে আছে এ দেশের মানুষ।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au