সর্বশেষ

বিজয় দিবসে নরেন্দ্র মোদির পোস্ট

  • 8:22 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:২৩২ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি ১৯৭১ সালের যুদ্ধ ও ভারতীয় সেনাদের ভূমিকার কথা তুলে ধরেন।

পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, বিজয় দিবসে তারা সেই বীর সৈনিকদের স্মরণ করেন, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তিনি বলেন, সৈনিকদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের একটি স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।

মোদি আরও লেখেন, এই দিনটি বীর সৈনিকদের প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানানোর দিন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে একই দিন ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে বলা হয়, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। এই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে বিবেচিত।

ভারতীয় সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, ১৯৭১ সালের যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। এটি এমন এক বিজয়, যেখানে দুই বাহিনীর যৌথ লড়াই বাংলাদেশের মুক্তি সংগ্রামকে স্বাধীনতার পথে দ্রুত এগিয়ে দেয়।

পোস্টে উল্লেখ করা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে যায় এবং জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au