সর্বশেষ

আইপিএল নিলাম: ইতিহাসের সর্বোচ্চ দামে কলকাতায় গ্রিন

  • 10:14 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ক্যামেরন গ্রিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- ২০২৬ সালের আইপিএল শুরু হতে পারে ২৬ মার্চ। তার আগে আবুধাবির এতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি-নিলাম। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারকে তোলা হবে নিলামে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড পূরণ করলে, নিলাম থেকে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পেতে পারেন।

নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে নিকে রীতিমতো যুদ্ধ করেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা।

এর আগে নিলামের শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। ২ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থেকেছেন। ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৭ কোটিতে বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কেটেশ আইয়ার।

অভিষিক্ত উইকেটকিপারদের সেটে ১ কোটিতে কুইন্টন ডি কককে দলে নিয়েছে মুম্বাই, ২ কোটিতে বেন ডাকেটকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে ফিন অ্যালেনকে দলে নিয়েছে কলকাতা। দল পাননি রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো, জেমি স্মিথ।

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au