শিক্ষা

বিজয় দিবসের আগেই প্রাথমিকের শতভাগ পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ সম্পন্ন

  • 2:11 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- মহান বিজয় দিবসের আগেই প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সম্পন্ন হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্ত্বাবধানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব পাঠ্যবই নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের দাবি, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ সম্পন্ন হওয়া একটি ব্যতিক্রমী উদাহরণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের দৃঢ় অঙ্গীকারের পাশাপাশি এই কর্মসূচিতে যুক্ত সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় সাফল্য এসেছে। মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের নিরলস শ্রম ও পেশাদারি দায়িত্ব পালনের ফলেই সময়মতো এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা সম্ভব হয়েছে।

এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই দেশের সব প্রাথমিক স্তরের শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার পথ সুগম হলো। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষাবর্ষ শুরুর আগে প্রায় সাড়ে আট কোটির বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা হয়েছে, যা প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দিক থেকে অত্যন্ত জটিল একটি কাজ।

মন্ত্রণালয় মনে করছে, এই অর্জন সরকারের শিক্ষাবান্ধব নীতি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাদের প্রতিশ্রুতির স্পষ্ট প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এই সাফল্য উপলক্ষে প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, এই অর্জন ভবিষ্যতে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au