লিড নিউজ

নওগাঁয় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী নেতাকর্মীরা

  • 3:14 am - December 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
নওগাঁয় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৭ ডিসেম্বর- নওগাঁয় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দুপুরের দিকে জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় অবস্থিত কার্যালয়ে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন দলটির কয়েকজন নেতাকর্মী। এ খবর পেয়ে সেখানে গিয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন।

এরপর হামলাকারীরা কার্যালয়ে প্রবেশ করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। পরে সেগুলো বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনাস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার সদস্য ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

হামলার বিষয়ে ফজলে রাব্বি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা নওগাঁকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন বলে তারা জানতে পারেন। তাঁর অভিযোগ, গত ১৭ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে এবং তাদের নির্বাচনী কার্যক্রমকে বৈধতা দিয়েছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে দলটি দেশবিরোধী নানা ষড়যন্ত্রে জড়িত রয়েছে এবং সে কারণেই তারা এই বৈঠকে বাধা দিয়েছেন।

এ বিষয়ে জাতীয় পার্টির জেলা কমিটির আহ্বায়ক আইনজীবী তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ ঘটনায় দলটির কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au