4. Top Head

দুই নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • 3:49 am - December 19, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকার শেষে ফেরার পথে টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বৃহস্পতিবার (সকাল ৮টা) নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধরা পড়া দুটি ট্রলারের মালিক শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক বলে জানা গেছে। মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় চারটি নৌকাকে ধাওয়া করে আরাকান আর্মির সদস্যরা। এর মধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে পারলেও বাকি দুটি নৌকা ধরে নিয়ে যাওয়া হয়।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বলেন, তাঁর ঘাটের চারটি নৌকা সকালে সাগর থেকে ফিরছিল। এ সময় আরাকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা আটক করে। ওই দুই নৌকায় ৯ জন জেলে ছিলেন। এ ঘটনায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী ও আশপাশের এলাকা থেকে অন্তত ৩৫০ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় বিভিন্ন সময়ে প্রায় ২০০ জন জেলেকে ফেরত আনা সম্ভব হলেও এখনো প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছেন।

এ অবস্থায় সীমান্তবর্তী এলাকার জেলেদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তাহীনতার কারণে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন, যার প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলের জীবিকা ও অর্থনীতিতে।

এই শাখার আরও খবর

২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন

মেলবোর্ন, ২১ আগষ্ট: স্মার্টফোনের প্রচলিত ধারণায় নতুনত্ব এনে চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনারের নতুন রোবট ফোন। ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ পেছনে থাকা মোটরচালিত টাইটানিয়াম…

২১ আগস্ট: ইতিহাসের পাতায় রক্তাক্ষরে লেখা দিন

মেলবোর্ন, ২১ আগষ্ট: দুই যুগ ধরে বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস নিয়ে লিখছি। অনেক আন্দোলন, অনেক বিজয় দেখেছি। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের মতো বর্বরতা আমাদের গণতন্ত্রের…

সিডনিতে সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠায় তহবিল সংগ্রহে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তরুণদের সংগীতসন্ধ্যা

সিডনি, ২১ আগস্ট ২০২৬: সিডনিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের একদল শিল্পী বাংলা গান নিয়ে আয়োজন করতে যাচ্ছেন বিশেষ সংগীতসন্ধ্যা। অলাভজনক…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au