দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…
মেলবোর্ন, ১৯ ডিসেম্বর- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহতের প্রতিবাদে রাজশাহীতে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কথিত ছাত্র-জনতা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করেন ছাত্র-শিবির শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভে পরিণত হয়।
বিক্ষোভ সমাবেশে তারা হাদি হত্যার বিচার দাবি করেন এবং একই সঙ্গে দেশের দুটি জাতীয় দৈনিক পত্রিকা বন্ধ ও রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের হুঁশিয়ারি দেন। পরে ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে রাত সাড়ে ১১টার দিকে মিছিলটি রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
সেখানে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগানের মধ্যে একটি বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় ভবনের ভেতরে থাকা আসবাবপত্র ও স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাকসুর ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার এবং রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল। বক্তারা অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au