সর্বশেষ

ফের পর্দায় ক্যাপ্টেন আমেরিকা, দেখা যাবে ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-তে

  • 5:48 am - December 20, 2025
  • পঠিত হয়েছে:১০৮ বার

মেলবোর্ন ২০ ডিসেম্বর- মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পর্দায় ফিরছেন ক্রিস ইভান্স। আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’-তে তাকে আবার দেখা যাবে।

সিনেমার প্রথম টিজারে দেখা গেছে, স্টিভ রজার্স (ক্রিস ইভান্স) একটি শান্ত বাড়িতে মোটরসাইকেল চালিয়ে আসছেন। আবহ সংগীতে বাজছে পরিচিত অ্যাভেঞ্জার্স থিম। স্টিভ তার পুরনো স্যুট টি নেড়েচেড়ে দেখছেন। এক পর্যায়ে তার কোলে একটি নবজাতক শিশুকে দেখা যায়। টিজারটি শেষ হয় লেখা দিয়ে ‘স্টিভ রজার্স ফিরছেন অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে’।

২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ শেষবার স্টিভ রজার্সকে দেখা গিয়েছিল। তখন তিনি ইনফিনিটি স্টোনগুলো যথাস্থানে ফিরিয়ে দিয়ে অতীতে প্রিয়তমা পেগি কার্টারের কাছে ফিরে যান এবং সেখানে সংসার জীবন কাটান। পরবর্তীতে বৃদ্ধ অবস্থায় ফিরে এসে তার ঢাল স্যাম উইলসনের হাতে তুলে দেন।

এখন দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে টিজারে দেখা স্টিভ রজার্স কি আগের সেই আসল স্টিভ, নাকি মাল্টিভার্সের অন্য কোনো রূপ? এছাড়া নবজাতক শিশুটি কে এবং তার মধ্যে সুপার সোলজার ক্ষমতা আছে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

সিনেমার মুক্তি ২০২৬ সালের ১৮ ডিসেম্বর ধার্য। ক্রিস ইভান্স ছাড়াও মূল অ্যাভেঞ্জার্স টিমের রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন। তবে তিনি এবার আয়রন ম্যান নয়, বরং খলনায়ক ‘ডক্টর ডুম’ হিসেবে হাজির হবেন।

এই শাখার আরও খবর

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।…

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au