বাংলাদেশ

জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলামের বাড়িতে আগুন

  • 2:43 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০  ডিসেম্বর- চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুমানমর্দন এলাকায় একদল দুর্বৃত্ত ওই বাড়িতে আগুন দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আনিসুল ইসলাম মাহমুদ কিংবা তার পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে জানা গেছে, মোটরসাইকেল, হাইয়েস গাড়ি ও হেঁটে আসা একাধিক ব্যক্তি বাড়িতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে তারা বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজন বাইরে বের হয়ে আসার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাড়ির একাংশে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক প্রেক্ষাপটে আনিসুল ইসলাম মাহমুদ সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির মূল ধারা থেকে আলাদা অবস্থানে রয়েছেন। গত ৯ আগস্ট জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে ‘ঐক্য সম্মেলন’ আয়োজন করে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আলাদা পথ বেছে নেন। রওশন এরশাদের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ ও আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দেন।

এর ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপিসহ ২০ দলের সমন্বয়ে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’ নামে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে। নতুন এই জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

এই শাখার আরও খবর

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au