বাংলাদেশ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জোবায়দা রহমান

  • 4:32 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,২০  ডিসেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সঙ্গী হতে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, জুবাইদা রহমান ইতোমধ্যে লন্ডনের পথে রওনা হয়েছেন। তিনি বলেন, তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে। নির্ধারিত সময়েই ফ্লাইটটি ঢাকা ছাড়ে এবং সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জুবাইদা রহমান গত ৫ ডিসেম্বর দেশে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার তত্ত্বাবধানে থাকার জন্য। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার পাশে থেকে তিনি সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রমে যুক্ত ছিলেন। জুবাইদা রহমান নিজেও বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা পরিচালনা করছে। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার জানান, গত এক মাসে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকেরা।

চিকিৎসা তত্ত্বাবধানের এই পর্ব শেষ করে পরদিনই লন্ডনের পথে রওনা হন জুবাইদা রহমান।

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর অসুস্থ স্বামী তারেক রহমানের উন্নত চিকিৎসার জন্য কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্যে যান জুবাইদা রহমান। রাজনৈতিক পটপরিবর্তনের পর চলতি বছরের ৫ মে তিনি শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে এক মাস অবস্থান করেছিলেন।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au