সর্বশেষ

ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • 7:50 pm - December 20, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার
ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ডিসেম্বর- ঝিনাইদহে ভারতীয় গুপ্তচর সন্দেহে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রজনতা। ঘটনাটি ঘটে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে পৌরসভার সামনে গার্মেন্টস বিপণী বন্ধ এলাকায়।

আটক যুবকের নাম গোপাল বিশ্বাস। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নিজ মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকায় একটি গার্মেন্টস দোকানে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রজনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানটির মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলে জানা গেছে।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গোপাল বিশ্বাস ঘটনাস্থলে নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ছাত্রজনতা তার কার্যকলাপে সন্দেহ প্রকাশ করে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি নিজেকে একজন রিকশাচালক বলে পরিচয় দেন। তবে সন্দেহ আরও ঘনীভূত হলে ছাত্রজনতা তাৎক্ষণিকভাবে তার মোবাইল ফোন পরীক্ষা করে।

মোবাইল ফোনে তল্লাশি চালিয়ে ছাত্রজনতা হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের তথ্য দেখতে পায় বলে দাবি করা হয়। এসব তথ্যের ভিত্তিতে তাকে ভারতীয় গুপ্তচর সন্দেহে আটক করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে তাকে মারধর করা হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার বন্ধুবান্ধব রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে গুপ্তচর কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au